শিরোনাম
◈ সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়ানো বাসে লরির ধাক্কা, শিশুসহ নিহত ৫ ◈ বিশ্বের সেরা এয়ারলাইনস ভিয়েতনাম ও বিমানবন্দরের খাবার হিথরো! ◈ বগুড়া আদালত চত্বরে তরুণীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা, টানাহেঁচড়ায় পরনের পোশাক ছিঁড়ে যায় (ভিডিও) ◈ বঙ্গোপসাগর ঘিরে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী টোকিও: জাপানের প্রধানমন্ত্রী ◈ কৌশলগত অংশীদারত্বে বাংলাদেশ-জাপান, জ্বালানি-আইসিটি ও গভীর সমুদ্রবন্দরে সহযোগিতা বাড়বে ◈ এএফসি কংগ্রেস নিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ ◈ ইয়ামাল-এমবাপেকে পেছনে ফেলে প্রথমবার ব্যালন ডি’অর জিত‌লেন হ‌্যা‌রি কেইন ◈ জামিনে মুক্তি পেয়ে পুরোনো অপরাধে ফিরছেন দাগি আসামিরা ◈ অনলাইনে ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী ◈ বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, কী কী শর্ত পূরণ জরুরি

প্রকাশিত : ১৯ জুন, ২০২২, ০৩:০৩ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২২, ০৫:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজেট নিয়ে আলোচনায় ড. দেবপ্রিয় ভট্টাচার্য

‘পাচার করা টাকা ফেরত আনার সুযোগ অনৈতিক ও অগ্ৰহণযোগ্য’

ড. দেবপ্রিয় ভট্টাচার্য

মহসীন কবির: সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটে পাচার করা টাকা দেশে ফেরত আনার সুযোগ দেয়া হয়েছে। এটি অনৈতিক ও অগ্ৰহণযোগ্য।  

রোববার (১৯ জুন) সকালে নাগরিক প্লাটফর্মের বাজেট নিয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, বাজেটে এই প্রস্তাব সরকারকে প্রশ্নবিদ্ধ করছে।

এ সময় তিনি আরও বলেন, মাত্র ৭ শতাংশে করে পাচারের টাকা আনার সুযোগ সরকারের হটকারী সিদ্ধান্ত। এটা কোনোভাবেই বাস্তবায়নযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও এতে সৎ করদাতাদের নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

  • সর্বশেষ