শিরোনাম
◈ ট্রাম্পের দেওয়া যে ২ শর্তে ঝুলে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি ◈ ইরানের সঙ্গে যুদ্ধে ধ্বংস হয়েছে ৬ হাজার ৪৭৩টি ইসরায়েলি বাড়ি: জেরুজালেম পোস্ট ◈ আজ রা‌তে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল ও পিএস‌জি মু‌খোমু‌খি ◈ বর্ষায় গো-খাদ্যের ভরসা যমুনার চর, ঘাসের হাটে মিলছে কৃষকের স্বস্তি ◈ পথ দেখাচ্ছে বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরা : প্যারিসে অধ্যাপক ইউনূস ◈ বিশ্বমঞ্চে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা জাতিসংঘের ◈ বিশ্বকা‌পের গ্রুপ প‌র্বে বেলজিয়ামের সামনে মিশর-ইরান ও নিউজিল্যান্ড চ্যালেঞ্জ ◈ জু‌নের শুরু‌তে বিশ্বকাপ : যুদ্ধ আবহে এখনও ইরানি ফুটবলারদের ভিসা দেয়নি আমেরিকা ◈ ইরানের পর তুরস্ক ও মিসরের সঙ্গে যুদ্ধ হতে পারে : ইসরায়েলি গুপ্তচর ◈ যাচাই শেষে শতাধিক বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৩:৪৪ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোর্বসের ‘অনূর্ধ্ব ৩০’ তালিকায় বাংলাদেশের সাকিব জামাল

সাজ্জাদুল ইসলাম: [২] মার্কিন সাময়িকী ফোর্বসের সম্মানজনক ‘অনূর্ধ্ব ৩০’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তরুণ সাকিব জামাল। তালিকার ভেঞ্চার ক্যাপিটাল (স্টার্টআপ বিনিয়োগকারী প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। সূত্র: ইউএস টুডে

[৩] প্রতিবছর বিশ্বে ৩০ বছরের কম বয়সী যেসব তরুণ-তরুণী বাণিজ্য, প্রযুক্তি, শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী এবং প্রতিশ্রুতিশীল ভূমিকা রাখেন, ৬০০ প্রতিশ্রুতিশীল ভূমিকা পালনকারীর মধ্যে সবচেয়ে অগ্রসারিতে থাকা ৩০ জনকে নিয়ে ত্রয়োদশ ‘অনূর্ধ্ব ৩০’ তালিকা প্রস্তুত করে ফোর্বস। মঙ্গলবার প্রকাশিত চলতি বছর বৈশ্বিকভাবে সম্মানজনক এই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে নিজের নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাকিব জামাল।

[৪] ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ক্রসবিম ভেঞ্চারস নামের একটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানে যোগ দেন সাকিব জামাল। তিনি যোগ দেওয়ার পর গত তিন বছরে প্রতিষ্ঠানটির প্রধান দু’টি তহবিল ২৮ কোটি ডলার মুনাফা অর্জন করেছে। এ মুনাফা অর্জনে প্রধান ভূমিকা ছিল সাকিব জামালের।

[৫] বর্তমানে ক্রসবিম ভেঞ্চারের গুরুত্বপূর্ণ ৯টি বিনিয়োগে সরাসরি সংশ্লিষ্ট তিনি। এছাড়া আরও ১৪টি বিনিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। নিজের দক্ষতা ও কাজের প্রতি একাগ্রতার পুরস্কার হিসেবে ২০২৩ সালের জুনে পদোন্নতি পেয়েছেন জামাল। বর্তমানে ওই প্রতিষ্ঠানের ভাইস-প্রেসিডেন্ট পদে আছেন তিনি।

[৬] সাকিব জামালের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে। এই দেশে উচ্চমাধ্যমিক শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

[৭] এ তালিকায় অন্য যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন মডেল কেন্ডাল জেনার, কমেডিয়ান ম্যাট রিফ, র‌্যাপার লাট্টো, অভিনেত্রী জেনা অর্টেগা, রিনি র‌্যাপ ও টিকটক পারফর্মার ডাইলান মুলভেনি।

এসআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়