শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৩:৫৭ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষি প্রণোদনায় রাজশাহীতে পেঁয়াজ চাষে বিপ্লব

মঈন উদ্দিন, রাজশাহী: [২] চলতি মওসুমে শুধু রাজশাহীতেই ৫৩৮ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ শুরু হয়েছে। অক্টোবর থেকে শুরু হয়েছে বীজতলা তৈরি করা। এরপর বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণ করেছেন। আগামী জানুয়ারিতে বাজারে পাওয়া যাবে এই পেঁয়াজ।

[৩] কৃষি বিভাগের তথ্যমতে, গ্রীষ্মকালীন এই পেঁয়াজ চাষ হচ্ছে ৫৩৮ হেক্টর জমিতে। ইতোমধ্যে এই পেঁয়াজ চাষে ৩ হাজার কৃষককে দেওয়া হয়েছে প্রণোদনা। বীজ, সার, বীজতলা করার পলিথিনসহ অন্য উপকরণ চাষিদের বিনামূল্যে দিয়েছে কৃষি বিভাগ।

[৪] রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরে ১৮ হাজার ১৪৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। অথচ রাজশাহী জেলায় পেঁয়াজের চাহিদা মাত্র ৬০ থেকে ৬৫ হাজার টন। প্রায় ২ লাখ ৬৫ হাজার টন পেঁয়াজ উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

[৫] সবচেয়ে বেশি চাষ হচ্ছে দুর্গাপুর উপজেলায়। সেখানে ৭৯ হেক্টর জমিতে চাষ হচ্ছে। আর সবচেয়ে কম চাষ হচ্ছে তানোর উপজেলায়। এই উপজেলায় ২০ হেক্টর জমিতে চাষ হচ্ছে।

[৬] গ্রীষ্মকালীন পেঁয়াজচাষিরা বলছেন, খুব অল্প খরচে ভালো ফলন পাওয়া যাচ্ছে। কৃষি বিভাগও এখন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের বিশেষ প্রণোদনা দিচ্ছে। দ্রুত ফলন দেওয়ায় চাষিরা এখন এই পেঁয়াজ চাষে ঝুঁকছেন। 

[৭] চারঘাট উপজেলা শিবপুর এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে মাঠের পর মাঠজুড়ে পেঁয়াজের চারা রোপনে চাষিদের দম ফেলার সময় নেই। সারিবদ্ধভাবে পেঁয়াজ রোপণ করতে ব্যস্ত সময় পার করছেন তারা।

[৮] জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন জানান, দেশে পেঁয়াজের উৎপাদন বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমানোর জন্য গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে জোর দেওয়া হচ্ছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

 

  • সর্বশেষ