শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ১২:২৩ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৩, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ১০০ বছর নিশ্চিন্তে তেল-গ্যাস উত্তোলন করব: ইরান

ইরানের জাতীয় তেল কোম্পানির প্রধান মোহসেন খোজাস্তে মেহের

রাশিদ রিয়াজ: ইরানের জাতীয় তেল কোম্পানির প্রধান মোহসেন খোজাস্তে মেহের বলেছেন, তেল ও গ্যাস উত্তোলনের বিষয়ে শত বছর মেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হবে। তিনি শুক্রবার ইরানে প্রথম তেল কূপ খননের ১১৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। ইরানের খুজিস্তান প্রদেশের মাসজেদসুলাইমান শহরে প্রথম তেল কূপ খনন ও জ্বালানি তেল উত্তোলন শুরু হয়। কেবল ইরান নয়, গোটা পশ্চিম এশিয়ায় এটিই ছিল খনিজ তেল উত্তোলনের প্রথম ঘটনা।

গতকালের অনুষ্ঠানে জাতীয় তেল কোম্পানির প্রধান আরও বলেন, ‘বর্তমানে আমাদের তেল-গ্যাসের যে রিজার্ভ রয়েছে তাতে আগামী একশ’ বছর নিশ্চিন্তে তেল ও গ্যাস উত্তোলন করতে পারব।’

তিনি বলেন, নতুন তেল ও গ্যাস ক্ষেত্রের জন্য অনুসন্ধান তৎপরতা চলছে। বহু খনি রয়েছে যেগুলো এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি।

খোজাস্তে মেহের আরও বলেন, ইরান স্বল্প মূল্যে কাঁচামাল বিক্রি করে দিতে প্রস্তুত নয় এবং ইরান মূল্যবোধ নিয়ে কাজ করে। এ কারণেই ইরানের বিরুদ্ধে শত্রুরা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইরানে গ্যাস খাতে উন্নয়নের ৭৩ শতাংশই ইসলামি বিপ্লবের পর হয়েছে বলে জানান খোজাস্তে মেহের। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়