শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৭:২০ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের সাথে ইরানের বাণিজ্য বেড়েছে ৫ শতাংশ

রাশিদ রিয়াজ : ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইরান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলির মধ্যে ২০২৩ সালের জানুয়ারিতে বাণিজ্য বেড়েছে পাঁচ শতাংশ। ২০২২ সালের জানুয়ারির তুলনায় গেল জানুয়ারিতে এই প্রবৃদ্ধি দেখা গেছে।

ইউরোস্ট্যাটের তথ্যমতে, এই বছরের প্রথম মাসে ইরান-ইইউ বাণিজ্য হয়েছে ৪০১ মিলিয়ন মার্কিন ডলার। যেখানে আগের বছরের প্রথম মাসে এই সংখ্যা ছিল ৩৮১ মিলিয়ন ডলার।

২০২৩ সালের জানুয়ারিতে ইরানে ইইউ-এর রপ্তানি সাত শতাংশ বেড়ে ৩২৩ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০২২ সালের জানুয়ারেতে এই সংখ্যাটি ছিল ৩০১ মিলিয়ন ডলার।

ইরান থেকে ইউরোপীয় ইউনিয়নের মাসিক আমদানি ২ শতাংশ কমে ৮০ মিলিয়ন ডলার থেকে ৭৮ মিলিয়ন ডলারে নেমে এসেছে।

ইউরোস্ট্যাটের আগের তথ্যমতে, ২০২২ সালে আগের বছরের তুলনায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলিতে ইরানের রপ্তানি ১৫ শতাংশ বাড়ে। সূত্র: তেহরান টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়