শিরোনাম
◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৯:২২ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৯:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামী ব্যাংকগুলোতে সাড়ে ১১ হাজার কোটি টাকা আমানত কমেছে

শহীদুল ইসলাম: বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত গত অক্টোবর-ডিসেম্বর মাসের ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ি দেশের ইসলামী ধারার ব্যাংক গুলোতে আমানত কমেছে ১১ হাজার ৪২৬ কোটি টাকা। অর্থসংবাদ

তথ্য অনুযায়ী, ডিসেম্বরে শরিয়াভিত্তিক ১০ব্যাংকের মোট আমানত দাঁড়ায় ৭৯ হাজার ৯৫১ কোটি টাকা। তিন মাস আগে অর্থাৎ সেপ্টেম্বরে যার পরিমাণ ছিলো ৯১ হাজার ৭৯২ কোটি। অর্থাৎ এই তিন মাসে ব্যাংকগুলোর আমানত ১১ হাজার ৪২৬ কোটি টাকা কমেছে। তবে পুরো এক বছরের হিসাবে এসব ব্যাংকে আমানত বেড়েছে ১৬ হাজার ৮৩৮ কোটি টাকা।  

সাম্প্রতিক সময়ে শরিয়াহভিত্তিক কয়েকটি ইসলামি ব্যাংকে বড় ঋণ বিতরণের অনিয়ম প্রকাশ পায়। এর ফলে এসব ব্যাংকে গ্রাহকেরা আমানত রাখা থেকে কিছুটা বিরত থেকেছে। এছাড়া যাদের টাকা ছিলো তারাও তা উঠিয়ে নেয়। 

দেশীয় ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা কমলেও বিদেশি ব্যাংকগুলোতে আমানত বাড়ছে। গত তিন মাসে বিদেশি ব্যাংকের আমানত বেড়েছে ৫ হাজার ৮৩৭ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিলো ৬৮ হাজার ১৪৩ কোটি টাকা। যা ডিসেম্বর এসে ৭৩ হাজার ৯৮০ কোটি টাকা হয়েছে।

এসআই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়