শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৪১ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘক্ষণ অপেক্ষা করে মিলছে গ্যাস

গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ সারি

মো. জালাল উদ্দিন, মৌলভীবাজার: মৌলভীবাজারে গ্যাসে জন্য চলছে হাহাকার। গ্যাস নিতে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত বিভিন্ন যানবাহনের চালকেরা রাত্রি কাটাতে বাধ্য হচ্ছেন। গত কয়েক মাস যাবত মাসের শেষ সপ্তাহ থেকে এই পরিস্থিতি সৃষ্টি হয়।

গ্যাস পাম্পের মালিকরা বলেন, অতীতে লিমিট শেষ হওয়ার পরও গ্যাস সরবাহ অব্যাহত থাকতো। কিন্তু এখন লিমিট শেষ হলেই বন্ধ হয়ে যায় অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। এতে জেলা সদর ও আশপাশের উপজেলার ফিলিং স্টেশন গুলোতে অন্তত ৫ থেকে ৬ দিন পর্যন্ত গ্যাস বন্ধ থাকছে। জনগণের এই চরম ভোগান্তি দূরীকরণে নেই কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগ।

জানা যায়, মৌলভীবাজার জেলা সদর, শ্রীমঙ্গল ও রাজনগরসহ তিনটি উপজেলায় মোট ৯টি পাম্পের মধ্যে মৌলভীবাজার সদরের ২ থেকে ৩টি পাম্পে গ্যাস সরবরাহ চালু থাকলেও পুরো জেলার চাপ মোকাবেলা করতে হচ্ছে পাম্পগুলোকে। তবে মাসের প্রথম দিকে সবগুলো পাম্প পুনরায় চালু হলে ফের শুরু হয় স্বাভাবিক গ্যাস সরবাহ।

শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাওয়া আসার পথে রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে দেখা যায় ঢাকা মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে অবস্থিত ফিলিংস স্টেশনগুলোর পাশে ২-৩ কিলোমিটারের বেশী এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি। প্রতিটি সারিতে আবার শত শত গাড়ি। চালকরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করছেন গ্যাস নেওয়ার জন্য। গ্যাস নিতে অনেকের ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে।

সিএনজি অটোরিকশা চালকরা জানান, প্রতি মাসের ২০ তারিখের পর থেকেই শুরু হয় এই সমস্যা। চলে সপ্তাহ পর্যন্ত। এমনিতেই সরকারের বেঁধে দেয়া নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত পাম্প গুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকে । এই বন্ধ থাকা সময়েই জেলার বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি চালকরা আগেই লাইনে দাঁড়ান। এর পর শুরু হয় অপেক্ষার পালা। রাত ১১টায় যখন পাম্প গুলো গাড়িতে গ্যাস দেয়া শুরু করে তখন থেকে গ্যাস সংগ্রহ করতে বেশিরভাগ গাড়ি চালকদের অপেক্ষা করতে হয় ভোর পর্যন্ত।

অটোরিকশা চালক মো. রাসেল মিয়া নামক একজন বলেন, এতো অপেক্ষার পর ভোরে গ্যাস সংগ্রহ করা সম্ভব হলেও রাত জেগে থাকার কারনে পরদিন চোখে ঘুম নিয়ে অধিকাংশ গাড়ি চালকরা গাড়ি বন্ধ রাখতে বাধ্য হন। কেউ কেউ সংসারের ব্যায় মিটাতে হিমশিম খাওয়ায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে সড়কে বেরিয়ে পড়েন গাড়ি নিয়ে।

প্রতিটি পাম্পের পাশের সড়কে অন্তত হাজারেরও বেশি হবে অপেক্ষমাণ গাড়ির সংখ্যা। দীর্ঘ সময় সারিবদ্ধ গাড়ি গুলো মূল সড়কে দাঁড়িয়ে থাকার কারণে আঞ্চলিক ও দূরপাল্লার গাড়ি চলাচলে তৈরি হচ্ছে ঝুঁকি। ফলে যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।

শ্রীমঙ্গল সড়কের মাজ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার শাহ আলম বলেন, চুক্তি অনুযায়ী আমাদের পাম্প মাসে ২ লক্ষ ৫৪ হাজার কিউ ঘণমিটার গ্যাস পাচ্ছে। তবে মাসের প্রথম দু’সপ্তাহ গাড়ির চাপ কম থাকায় পুরো মাস জুরে গ্যাস সর্বরাহ সাভাবিক আছে। না হলে আমাদের পাম্পও অন্যান্য পাম্পের মতো বন্ধ থাকতো।

বন্ধ হওয়া পাম্প গুলো সম্পর্কে তিনি বলেন, চুক্তি অনুযায়ী লিমিট শেষ হওয়ায় বন্ধ, তবে তিন থেকে চারদিন পর বন্ধ হওয়া পাম্প গুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে গাড়ির দীর্ঘ লাইন আর থাকবেনা।

মৌলভীবাজার জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বলেন, আমাদের এখান থেকে পাম্প গুলোতে গ্যাস সরবরাহে কোন ঘাটতি নেই। মূলত পাম্প গুলোর মধ্যে সমন্নয়হীণতার কারণেই এই পরিস্থিতি। সমন্নয় হলে উন্নতি হবে। তিনি বলেন, পাম্পগুলোতে গ্যাসের সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নতুন কোন নির্দেশনা পেলে পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়