শিরোনাম
◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৩৮ বিকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন মাকসুদা বেগম

মাকসুদা বেগম

মনজুর এ আজিজ: বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মাকসুদা বেগম নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন।

ইতোপূর্বে তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, এন সিবি মনিটরিং সেল, সিবিএসপি সেল, ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। 

মাকসুদা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে  স্নাতক (সম্মান)  এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইন্সটিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ হতে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন।

পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া ও ইতালিসহ বিভিন্ন দেশের স্বনামধন্য বিভিন্ন সংস্থায় আয়োজিত সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

তিনি বর্তমানে ব্যাংক পরিদর্শন বিভাগ-২ ও ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ এর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক।

এমএএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়