শিরোনাম
◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৮:১০ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনপ্রিয় হয়ে উঠেছে কুমিল্লার লাউবেগুন

লাউবেগুন

শাহাজাদা এমরান, কুমিল্লা: সবুজের অবয়বে দেখতে লাউয়ের মত লম্বা, খুবই নরম ও তুলতুলে, পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় খেতে বেশ সুস্বাধু এবং উৎপাদন খরচ কম হওয়ায় বিক্রিতে কৃষকদের লাভ বেশী। ফলে অল্প সময়ের মধ্যে কুমিল্লায় বেশ জনপ্রিয় হয়ে উঠছে লাউ বেগুন। একেকটি বেগুনের ওজন ৮০০ গ্রাম থেকে সর্বোচ্চ এক কেজি হয়ে থাকে। এই লাউ বেগুনে সুন্দর ও গতিময় ভবিষ্যৎ দেখছে কৃষকরা।

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের কৃষক আমির হোসেন প্রথম এই লাউ বেগুনের চাষ শুরু করেন। তিনি বলেন, কৃষি অফিস থেকে বারি ১২ জাতের বেগুনের বীজ এনে চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। প্রতি কেজি বেগুন ৩৫-৪০ টাকা দরে বিক্রি করছেন। 

চান্দিনা উপজেলার উপসহকারী কৃষি কর্মকতা গোলাম সারোয়ার বলেন, কৃষকরা বেশ উদ্বুদ্ধ হয়েছে লাউ বেগুন চাষে। তাই মাঠে এসে কৃষকদের সব সময় পরামর্শ দিচ্ছি।

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান, এ বছর পুরো জেলায় দেড় হেক্টর জমিতে বারি ১২ জাতের বেগুন চাষ হয়েছে। আগামী বছর কুমিল্লায় সবজির একটা বড় অভাব পূরণ হবে বারি ১২ জাতের বেগুনে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়