শিরোনাম
◈ এআই ক্যামেরার ভয়ে ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন মানছেন চালকেরা ◈ না‌হিদ রানা এপ্রিল মা‌সের আইসিসির সেরা ক্রিকেটার নির্বা‌চিত ◈ অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ ফুটব‌লে নিউজিল্যান্ড দল  ◈ বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনের তাৎপর্য ◈ দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার ◈ ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে ৬ লাখের বেশি ভোটার ◈ চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, বিস্কুটে উচ্চমাত্রার লবণ: বছরে মারা যাচ্ছে ২৪,০০০ মানুষ ◈ পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ, নতুন নির্দেশনা জারি করলো বিজেপি

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ১০:০৮ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডলারের চাপ কমাতে

দেশীয় মুদ্রায় ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

মনজুর এ আজিজ: ডলারের চাপ কমাতে এবার বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে গড়ে ওঠা দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের জন্য দেশীয় মুদ্রা টাকায় চলতি মূলধনী ঋণ দেওয়ার সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক। এতদিন এসব প্রতিষ্ঠান শুধু বৈদেশিক মুদ্রায় স্বল্প মেয়াদি ঋণ সুবিধা পেতো। সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।

নির্দেশনায় বলা হয়, বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলে কর্মরত টাইপ-এ ও টাইপ-বি শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে স্থানীয় উৎস থেকে টাকায় চলতি মূলধনী ঋণ গ্রহণের সুযোগ দেয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠান স্থানীয় বাজারে পণ্য বিক্রি করার জন্য উৎপাদন করে থাকে এবং যাদের বৈদেশিক আয় নেই, সেসব প্রতিষ্ঠান টাকায় চলতি মূলধনী ঋণ সুবিধা পাবে। 

বর্তমানে টাইপ-এ (শতভাগ বিদেশি মালিকানাধীন) ও টাইপ-বি (দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন) শিল্প প্রতিষ্ঠান বৈদেশিক উৎস থেকে বৈদেশিক মুদ্রায় স্বল্প মেয়াদি ঋণ সুবিধা গ্রহণ করতে পারে।

বিশেষায়িত অঞ্চলের বাইরে বিদেশি মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ব্যাংকার-কাস্টমার সম্পর্কের ভিত্তিতে স্থানীয় উৎস থেকে টাকায় চলতি মূলধনী ঋণ নিতে পারে।  এতে স্থানীয় বাজারের জন্য উৎপাদনকারী অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠানের জন্য চলতি ঋণ সুবিধার দার উন্মুক্ত হলো।

এমএএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়