শিরোনাম
◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসনে ১০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

প্রবাসীদের সুরক্ষা ও সুযোগ সুবিধা নিশ্চিতে চলতি বছরের জানুয়ারি থেকে ফিরে আসা বৈধ কর্মীদের তালিকা সংগ্রহ শুরু করেছে সরকার। ফিরে আসা এসব কর্মীদের রিইন্টিগ্রেশনে সরকারের রেইজ প্রকল্পে ৪ বছরের জন্য ৮০-১০০ মিলিয়ন ডলার ঋণ দিবে ওয়ার্ল্ড ব্যাংক।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত অধিকারভিত্তিক শ্রম অভিবাসন সুশাসন ও সমন্বিত অ্যাডভোকেসি বিষয়ক জাতীয় সম্মেলনে এ কথা বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মাহবুব উল করিম।

তিনি বলেন, ‘অদক্ষ কর্মীরা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে জটিলতায় পড়ছেন। আরব আমিরাতে সাড়ে ৫ হাজার কর্মীর ভিসা বাতিল হয়েছে।’

এ জন্য বিদেশ গমনের আগেই কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে। এসময় বক্তারা, শ্রম অভিবাসন ব্যবস্থাকে আরও নিরাপদ, ন্যায্য ও অধিকারভিত্তিক করার লক্ষ্যে ট্রেড ইউনিয়ন ও সুশীল সমাজ সংগঠনগুলোকে সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

সম্মেলনে ট্রেড ইউনিয়ন, সুশীল সমাজ, সরকারি প্রতিষ্ঠান, জাতীয় শ্রমিক ফেডারেশন, শিল্প ও নিয়োগকর্তা সংগঠন, অভিবাসী কর্মীদের প্রতিনিধি, শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ