শিরোনাম
◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০২:৫১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

‎‎বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংক্রান্ত তথ্য অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৯৬১ দশমিক ৯৫ মিলিয়ন ডলার। আর বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ১৪৫ দশমিক ৯২ মিলিয়ন ডলার।

‎দুই হিসাবের মধ্যে ব্যবধান প্রায় ৪ দশমিক ৮২ বিলিয়ন ডলার। গ্রস রিজার্ভে বিভিন্ন ধরনের সম্পদ ও দায়ের হিসাব অন্তর্ভুক্ত থাকলেও বিপিএম৬ পদ্ধতিতে আন্তর্জাতিকভাবে তুলনাযোগ্য ও ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। ফলে বৈদেশিক খাতের প্রকৃত সক্ষমতা মূল্যায়নে বিপিএম৬ হিসাবটি বেশি গুরুত্ব পায়।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ রিজার্ভ ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা, রেমিট্যান্স প্রবাহ এবং আমদানি ব্যয়ের চাপ— এই তিনটি বিষয় আগামী দিনে রিজার্ভের গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ