শিরোনাম
◈ তনুর পোশাকে চার পুরুষের ডিএনএ, তদন্তে নতুন গতি পেল পিবিআই ◈ টানা পাঁচ জয়ে রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমানের: জর্জিয়া স্টেট সিনেট নির্বাচন ◈ মাদক-জুয়ায় জড়িয়ে গ্রামছাড়া, শেষ পরিণতিতে প্রকাশ্যে এলো শিশু রামিসার খুনি সোহেল যত অপকর্ম ◈ শিশু রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী ◈ রাস্তার পাশে কাঁদতে থাকা দুই শিশু উদ্ধার, মা ও সৎ বাবা গ্রেপ্তার ◈ এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য যে সুখবর জানালো সরকার ◈ বিশ্বব্যাংকের গবেষণা: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বছরে লোকসান গুণছে ৮৮ হাজার ২০০ কোটি টাকা ◈ ‌সৌ‌দি প্রো লি‌গে চ্যাম্পিয়ন রোনাল‌দোর আল নাস্‌র ◈ ২৪ দিন পর উদ্ধার কলাবাগান থানার সেই নিখোঁজ এসআই ◈ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক অর্জন করল বাংলাদেশ

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ১১:১৯ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বব্যাংকের গবেষণা: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বছরে লোকসান গুণছে ৮৮ হাজার ২০০ কোটি টাকা

ডেস্ক রি‌পোর্ট : দে‌শের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো প্রতিবছর প্রায় ৮৮ হাজার ২০০ কোটি টাকা লোকসান গুণছে। এসব প্রতিষ্ঠানে সরকারি কোষাগার থেকে এই ব্যয়ের প্রভাব অন্যতম বড় আর্থিক ঝুঁকিতে পরিণত হয়েছে বলে বিশ্বব্যাংকের গবেষণায় উঠে এসেছে।

বিপিসি, চট্টগ্রাম বন্দর, বিটিআরসি ও বেবিচকের মতো কয়েকটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সীমিত মুনাফা অর্জন করে। কিন্তু বাকি প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই হয় খুবই কম মুনাফা অথবা লোকসান করে।

আর্থিক ক্ষতির সবচেয়ে বড় উৎস হলো জ্বালানি খাত; যেখানে পিডিবি, পেট্রোবাংলা ও বিআরইবি মোট লোকসানের ৯০ শতাংশেরও বেশির জন্য দায়ী। -- ডেইলি স্টার

প্রতিযোগিতামূলক বাজার কাঠামোতে কাজ করলেও অধিকাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান লোকসান করে; যেখানে বিকাশমান বেসরকারি খাত বিদ্যমান।

সমীক্ষাটিতে টিসিবি বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। যেটিকে বড় অপচয়কারী প্রতিষ্ঠান হিসেবে দেখা হয়েছে এবং দরিদ্র মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে বিতর্কের কথা বলা হয়।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সহায়তায় প্রস্তুতকৃত এই গবেষণায় বলা হয়েছে, স্বাধীনতার ৫৩ বছর পর এবং একটি সমৃদ্ধ বেসরকারি খাতের প্রেক্ষাপটে টিসিবির প্রয়োজনীয়তা সুস্পষ্ট নয়। এমনকি শক্তিশালী ও প্রাণবন্ত সামাজিক সুরক্ষা কর্মসূচির বিকল্প হতে পারে না টিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়