শিরোনাম
◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০১:২৬ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম বন্দরে দুই ধরনের জ্বালানি নিয়ে তিনটি বিশাল জাহাজ

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আসা তিনটি জাহাজে করে বিপুল পরিমাণ ডিজেল ও জেট ফুয়েল পৌঁছেছে। এরই মধ্যে এসব জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, এমটি গ্রেট প্রিন্সেস নামে জাহাজটি গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে ডলফিন জেটি-৬-এ জেট ফুয়েল খালাস করছে। সিঙ্গাপুর থেকে আসা এ জাহাজটিতে প্রায় ১১ হাজার মেট্রিক টন বিমানের জ্বালানি রয়েছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস জাহাজটি মালয়েশিয়া থেকে ৯ এপ্রিল রওনা হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় বন্দরে পৌঁছায়। জাহাজটিতে প্রায় ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে। বর্তমানে লাইটারেজ প্রক্রিয়ায় জ্বালানি খালাস চলছে এবং বুধবার দুপুরে এটি ডলফিন জেটি-৫-এ ভেড়ার কথা রয়েছে।

বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, ডেনমার্কের পতাকাবাহী এমটি টর্ম দামিনি জাহাজটি প্রায় ৩২ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাত থেকে বহির্নোঙরে খালাস কার্যক্রম শুরু করেছে। মালয়েশিয়া থেকে ৯ এপ্রিল যাত্রা করা জাহাজটি বুধবার ডলফিন জেটি-৬-এ পৌঁছানোর কথা রয়েছে।

বিপিসির কর্মকর্তারা আরও জানান, বন্দরের গভীরতাজনিত সীমাবদ্ধতার কারণে বড় জাহাজগুলো প্রথমে বহির্নোঙরে এসে আংশিক তেল খালাস করে। এরপর জেটিতে ভেড়ার পর বাকি জ্বালানি খালাস করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়