শিরোনাম
◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্থিক প্রতিষ্ঠানে ঈদের ছুটির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

সরকার নির্বাহী আদেশে আগামী ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করায় উক্ত দিনগুলো দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসাকেন্দ্র, শাখা ও বুথ বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১১ জুন (বুধবার) ও ১২ জুন (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে।

এর পরিপ্রেক্ষিতে আগামী ১১ ও ১২ জুন দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসাকেন্দ্র, শাখা ও বুথ বন্ধ থাকবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়