শিরোনাম
◈ ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর ◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর ◈ গণভোট ও শপথ বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব, টানা বাড়ছে অপরিশোধিত তেলের দাম ◈ মধ্যপ্রাচ্যের সংঘাত: কে কার মিত্র, কে কার প্রতিপক্ষ?

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ১২:২০ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল

ভারত থেকে আমদানি করা প্রায় ২৭ হাজার টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে। চালবাহী জাহাজ রাত ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

শনিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা বন্দর থেকে ২৬ হাজার ৯৩৫ টন চাল নিয়ে এমবি এসডিআর ইউনিভার্স জাহাজটি রাত ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান। 

খাদ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, জাহাজে থাকা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়