শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২২, ০৩:০২ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২২, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

পেঁয়াজ

রীতা গুপ্তা: ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে কমতে শুরু করেছে দিনাজপুরের ফুলবাড়ী বাজারে দেশি পেঁয়াজের দাম। প্রকার ভেদে তিনদিনের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২ থেকে ৫ টাকা এবং খুচরা বাজার ৩ থেকে ৫ টাকা। 

সোমবার (৪ জুলাই) সকালে ফুলবাড়ী পৌর বাজারের পেঁয়াজপট্টি ঘুরে দেখা যায়, বুধবার (২৯ জুন) পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে। একই পেঁয়াজ খুচরা বাজার বিক্রি হয়েছিল ৩৮ থেকে ৪০ টাকা দরে কেজিদরে। সোমবার একই পেঁয়াজের দাম কমে গিয়ে পাইকারি বাজারে বিক্রি হয়েছে প্রকার ভেদে ২৭ টাকা থেকে ২৯ টাকা কেজি দরে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা কেজিতে। হঠাৎ দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরছে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে।

পেঁয়াজ কিনতে হিলি বাজারে আসা খন্দকার মেহেদী হাসান সাজু বলেন, পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। তিনদিন আগেও ৪০ টাকা কেজিদরে কিনতে হয়েছে। আজ সেই পেঁয়াজ ৩২ টাকায় পাওয়া গেল। 

ফুলবাড়ী পৌর বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা শ্যামল চন্দ্র, মন্টু মিয়া ও সুব্রত সরকার বলেন, বাজারের পেঁয়াজ, রসুনসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম আমদানি নির্ভর। ভারত থেকে পাইকারি ব্যবসায়িরা ওইসব পণ্য আনতে পারলে বাজার কম হয়, আর না আনলে বাজার চড়া হয়। বর্তমানে পেঁয়াজের আমদানি হওয়ায় দাম অনেক কমে গেছে। ক্রেতারাও তাদের চাহিদানুযায়ী পেঁয়াজ ক্রয় করছেন। 

ফুলবাড়ী পৌর বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মিলন মিয়া, কালুকান্ত দত্ত ও আমজাদ হোসেন বলেন, ভারত থেকে হাকিমপুরের হিলিতে পেঁয়াজ আমদানি হওয়ার কথা শুনে তিনদিনেই বাজারে পেঁয়াজের দাম কমে গেছে। আর এই আমদানির কথা শুনে বাহির থেকে ব্যবসায়ীরা পেঁয়াজ কিনতে আসা বন্ধ করে দিয়েছে। যার জন্য দেশি পেঁয়াজের দাম কমে গেছে। এ অবস্থা অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরও কমে আসবে। 

হাকিমপুরের হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হলে পবিত্র কোরবানির ঈদে পেঁয়াজের বাজার স্বাভাবিক থাকবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়