শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২২, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২২, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোজ্যতেল আমদানিতে ভ্যাট প্রত্যাহারের মেয়াদ বাড়ল ৩ মাস

সয়াবিন তেল

মনজুর এ আজিজ: সয়াবিন ও পাম তেলের দাম সহনীয় রাখতে এ পণ্যের ওপর মূল্যসংযোজন কর প্রত্যাহারের মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয় হয়েছে। ভোজ্যতেলে বিদ্যমান এ ভ্যাট সুবিধার মেয়াদ ৩০ জুন শেষ হয়ে যাওয়ায় রোববার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে ভোক্তাদের স্বার্থ বিবেচনায় এ সুবিধার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

বর্তমানে ভোজ্যতেলে শুধু আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। আর উৎপাদন ও সরবরাহ পর্যায়ে কোনো ভ্যাট দিতে হয় না ব্যবসায়ীদের। এ দুই স্তরে মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

চলতি বছরের মার্চে প্রজ্ঞাপন জারি করে এ সুবিধা দেওয়া হয়। বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বাড়তে থাকায় গত মার্চের মাঝামাঝি তিন ধাপে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমায় সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়