শিরোনাম
◈ ঈদুল আজহা উপলক্ষে যত টাকায় মিলবে টিসিবির তিন পণ্য! ◈ আ’লীগের পুনর্বাসন নিয়ে কোনো চাপে নতি স্বীকার করবে না সরকার ◈ উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনে ডিজিটাল আইডি চালু করছে ঢাকা দুই সিটি ◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে ◈ ভুয়া সাইবার মামলা ঠেকাতে নতুন আইনে কঠোর ব্যবস্থা ◈ হাসিনার পরামর্শে মমতাকে পরাজিত করে শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন: অলি আহমেদ (ভিডিও)

প্রকাশিত : ১০ জুন, ২০২৪, ০৮:৩৬ রাত
আপডেট : ১০ জুন, ২০২৪, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলাপি ঋণের মডেলই এখন দেশে বিজনেস মডেল: সালেহউদ্দিন আহমেদ

মনজুর এ আজিজ: [২] বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে আর ফেরত দেয় না, বর্তমানে দেশে এ মডেল চলছে। খেলাপি ঋণের এ মডেলই এখন দেশের বিজনেস মডেলে পরিণত হয়েছে। 

[৩] সোমবার সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত ‘অর্থনীতির চালচিত্র ও প্রস্তাবিত বাজেট ২০২৪-২৫’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।

[৪] প্রস্তাবিত বাজেটে কোনো নতুনত্ব নেই এমন মন্তব্য করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাজেটটা দেওয়া হয়েছে চ্যালেঞ্জিং সময়ে। এতে কোনো নতুনত্ব দেখছি না। আগের বাজেটের অঙ্ক শুধু এদিক-সেদিক করা হয়েছে। বলা হচ্ছে, সংকোচনমূলক বাজেট, অথচ বাজেটের ঘাটতি দেখে তা মনে হয় না।

[৫] বাজেটে ঘাটতি মেটাতে ব্যাংকঋণের ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে এবং এতে বেসরকারি খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে তিনি বলেন, ‘সরকার যদি বেশি ঋণ নেয়, তাহলে বেসরকারি খাত ঋণ পাবে কীভাবে? আর বেসরকারি খাত ঋণ না পেলে কর্মসংস্থান হবে কীভাবে।’ প্রস্তাবিত বাজেটের কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত ক্ষতিগ্রস্ত হবে।

[৬] আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে সুদহার ও ডলারের মূল্যবৃদ্ধি ও সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাবে না। কারণ মূল্যস্ফীতি যে পর্যায়ে গেছে তা নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য বাজার তদারকি ও সরবরাহ বাড়াতে হবে।

[৭] তিনি বলেন, ব্যাংক খাতের মর মর অবস্থা এবং সুশাসনে চরম ঘাটতি চলছে। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার যে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা ধরা হয়েছে, তা উচিত হয়নি। এ মুহূর্তে এডিপির আকার এক থেকে দেড় লাখ কোটি টাকার বেশি করার দরকার ছিল না।

[৮] নতুন করে যে ১ হাজার ২৮৫টি প্রকল্প নেওয়া হয়েছে, তার সমালোচনা করে সালেহউদ্দিন আহমেদ বলেন, এটা অর্ধেক করে দিলেই সরকারের ঋণ নির্ভরতা ও বাজেট ঘাটতি কমবে। বাজেটের নীতি কৌশল ও দর্শনে বলিষ্ঠ কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। অথচ এ সময়ে সেটাই দরকার ছিল।

[৯] তিনি বলেন, বাজেট করতে হবে পারফরম্যান্সনির্ভর। কিছু সংস্থা দরকার হলে বন্ধ করে দিতে হবে। আর কিছু সংস্থার জনবল কমাতে হবে। শুধু বাজেটের অঙ্ক এদিক-সেদিক করে কোনো লাভ নেই। সূর্যের আলোর মতো স্বচ্ছ হলে যে আকারেরই বাজেট হোক না কেনো তাতে কোনো সমস্যায় থাকতো না। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়