শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১২ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভৈরবে ১ কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ২

ইমন মাহমুদ, ভৈরব: [২] কিশোরগঞ্জের ভৈরবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯৪ বস্তা ভারতীয় শাড়িসহ দুইজনকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। 

[৩] মঙ্গলবার মধ্যে রাতে পৌর শহরের নিউটাউন মোড়ের ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

[৪] আটকরা হলের- পিরোজপুরের ভান্ডারিয়া থানার গৌরীপুর আদর্শগ্রামের সেলিম হাওলাদারের ছেলে মো. আলামিন হাওলাদার (৪০) ও সুনামগঞ্জ জেলার সদর এলাকার মাইজবাড়ী পূর্বপাড়া এলাকার মৃত সফর আলীর ছেলে মো. আক্তার হোসেন (২২)।

[৫] থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের নিউটাউন ওয়ালটন শো-রুমের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে একটি কার্ভাড ভ্যান আটক করা হয়। এসময় গাড়িতে থাকা আল আমিন ও আক্তার হোসেনকে আটক করতে পারলেও রেজা (৪৮) ও মতি (৫২) নামের দুইজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। আটকের পর তাদের সাথে থাকা কাভার্ড ভ্যান তল্লাশি করে ৯৪ বস্তা ভারতীয় শাড়ি পাওয়া যায়। 

[৬] এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. (ওসি) সফিকুল ইসলাম বলেন, পবিত্র ইদুল ফিতর উপলক্ষে চোরাচালানকারিরা সক্রিয় রয়েছে। বিশেষ অভিযানে দুই জনকে আটক করা হয়েছে। তাদের সাথে থাকা কভার্ড ভ্যানে প্রায় ৯৪ বস্তায় ৩ হাজার ৩৫০ পিস শাড়ি পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা। 

[৭] তিনি আরও জানান, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় তৈরী পণ্য চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এনে দেশের বিভিন্নস্থানে পাইকারী ও খুচরা বিক্রয় করেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ