শিরোনাম
◈ ওয়াদা দিলে তা পূরণ করে বিএনপি: কুমিল্লায় তারেক রহমান ◈ শরীয়তপুরে স্বামীকে হত্যার পর টুকরো ‍টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা ◈ বাংলাদেশকে রাফাল শিকারী জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের ◈ কুমিল্লা হয়ে চাঁদপুরে তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের ভিড় ◈ ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন? ◈ তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের ◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত!

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:০২ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুজন কৈরী: [২] গ্রেপ্তারকৃতের নাম- মো. আবুল মিয়া ওরফে রাজিব (৪৫)। সোমবার রাতে মানিকগঞ্জের সিংগাইরের ভূমদক্ষিণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। 

[৩] ব্যাটালিয়নটি জানিয়েছে, ভিকটিম পেশায় একজন গার্মেন্টসকর্মী এবং প্রতিদিন নিজ বাড়ি থেকে গার্মেন্টেসে আসা যাওয়া করতেন। কর্মস্থলে আসা যাওয়ার পথে গ্রেপ্তার আসামি ভিকটিমকে প্রতিনিয়ত কুপ্রস্তাব দিতেন। এতে সাড়া না দেওয়ায় আবুল মিয়া ক্ষিপ্ত হয়। পরে ২০০৩ সালের ২৭ মে রাতে ৩জনকে সঙ্গে নিয়ে পথরোধ করে ভিকটিমের মুখ ও গলা চেপে ধরে অপহরণ করে ধল্লা ইউনিয়নের বাঁশ বাগানের ভিতরে নিয়ে যান। সেখানে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ভিকটিম চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে যান। এটি দেখতে পেয়ে আসামিরা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। 

[৪] এই ঘটনায় মামলা হলে গ্রেপ্তার এড়াতে আসামি আবুল মিয়া দেশের বিভিন্ন স্থানে ছদ্মনাম রাজীব ব্যবহার করে আত্নগোপনে থেকে কখনো দিনমজুর ও সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। সম্পাদনা: কামরুজ্জামান 

  • সর্বশেষ
  • জনপ্রিয়