শিরোনাম
◈ ওয়াদা দিলে তা পূরণ করে বিএনপি: কুমিল্লায় তারেক রহমান ◈ শরীয়তপুরে স্বামীকে হত্যার পর টুকরো ‍টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা ◈ বাংলাদেশকে রাফাল শিকারী জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের ◈ কুমিল্লা হয়ে চাঁদপুরে তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের ভিড় ◈ ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন? ◈ তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের ◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত!

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০২:৩৪ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াদা দিলে তা পূরণ করে বিএনপি: কুমিল্লায় তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। এরইমধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ইমাম, মোয়াজ্জিনদের সম্মানীর ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরের দিকে কুমিল্লার বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সময়ে সরকারের বিরুদ্ধে কথা বললে গুম, মামলা করা হতো। দেশের মানুষ ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে তাদেরকেই দেশ থেকে বিতাড়িত করেছে। দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য বহু মানুষ শহীদ হয়েছে। বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে।

দেশকে পুনর্গঠন করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এই দেশের মানুষ এক বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল। কিন্তু দেশের মানুষ মুক্ত করেছে সেই অবস্থা থেকে। তবে শুধু দেশ স্বাধীন করলে হবে না। দেশ যদি স্বাধীন করি, দেশকে যদি স্বৈরাচারমুক্ত করি, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা।

এসময় প্রধানমন্ত্রী কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, বিভাগের দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, তাহলে সেটির বাস্তবায়ন হবে। কৃষি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো। সবকিছু বিবেচনা করে যত দ্রুত সম্ভব উদ্যোগ গ্রহণের চেষ্টা করবো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়