শিরোনাম
◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও)

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২৯ বিকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২২ বছর পর ফাঁসির পলাতক আসামি গ্রেপ্তার

সুজন কৈরী: [২] রাজধানীর মোহাম্মদপুরের শ্যামলী এলাকায় দূরপাল্লার বাস কাউন্টারে ২০০২ সালের ১২ মার্চ ছিনতাইয়ে বাধা দেয়ায় কর্তব্যরত আনসার সদস্য ফজলুল হককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি শুক্কুর আলী ওরফে সোহেলকে রোববার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

[৩] সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ওই ঘটনায় একজন পুলিশ সদস্যও গুরুতর আহত হন। 

[৪] তিনি বলেন, মামলার তদন্ত শেষে ২০০৩ সালের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার বিচার কাজ শেষে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ৩ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। একই মামলায় পুলিশ কনস্টেবল আবদুল জলিল ফরাজীকে হত্যাচেষ্টার দায়ে আসামি শুক্কুর আলী ওরফে সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

[৫] র‌্যাবের মুখপাত্র বলেন, শুক্কুর আলী ১০ বছর বয়স থেকেই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। রাজধানীর মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, হত্যা, অপহরণ ও মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করতো বলে জানা যায়। তিনি আনসার সদস্য ফজলুল হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় সাড়ে ৩ বছর কারাভোগের পর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। শুক্কুর আলী চট্টগ্রামসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ ও নাম পরিবর্তন করে কিছুদিন পর পর অবস্থান পরিবর্তন করতেন। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ