শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০১:২৯ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুট ওভারব্রিজের নিচ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মোশতাক আহমেদ: [২] নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ফুট ওভারব্রিজের নিচ থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পথচারীরা। মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে রয়েছে।

[৩] বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

[৪] তিনি জানান, সকাল ১০টার দিকে পথচারীরা ওই যুবককে রক্তাক্ত জখম ও অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

[৫] তিনি আরও জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার নাম পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে এটি সড়ক দুর্ঘটনা।

[৬] হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহাগ জানান, সকাল ১০টার দিকে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাঁচপুর ফুটওভার ব্রীজের নীচে রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৭] কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. রেজাউল হক বলেন, শুনেছি ঢাকা মেডিকেলে একজনের লাশ আছে। এর বেশি কিছু জানা নাই। হয়তো কোনো দুর্ঘটনা হয়ে থাকতে পারে।

প্রতিনিধি/জেএ

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়