শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অটোরিক্সা চালক শাহাবুদ্দিনকে হত্যাকারী ঘাতক গ্রেপ্তার

স্বপন দেব, মৌলভীবাজার: জেলার রাজনগর উপজেলার হাজিনগর চা বাগানে অটো রিক্সাচালক শাহাবুদ্দিনের হত্যার কথা পুলিশ ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক রজব আলী (২৫)। আটক রজব আলী কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২৭ মে শাহাবুদ্দিন আহমেদ (৩৩) নামক অটোরিকশা চালকের হত্যা করে চা বাগানে ফেলে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তদন্তে এক পর্যায়ে গত ৩ জুন আসামি রজব আলীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আসামি রজব আলীও একজন অটোরিক্সা চালক।

আদালত ও পুলিশের কাছে জবানবন্দিতে রজব আলী জানায়, ২৭ মে রাত ৮টার দিকে শাহাবুদ্দিনকে রাজনগর উপজেলার হাজিনগর চা বাগানের যাওয়ার জন্য ভাড়া করে। আগে থেকে পরিকল্পনা মাফিক ঘাতক রজব আলী একটি ধারালো দা গোপনে কোমরে গুজে নেয়। ঘটনাস্থলে যাওয়ার পর শাহাবুদ্দিনকে গাড়ী থামাতে বলে দা দিয়ে গলায় কোপ দেয়। এতে সে অটোরিক্সা থেকে লুটিয়ে পড়ে। পরে আরেকটি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। অটোরিক্সা নিয়ে ঘাতক রজব আলী চলে আসে এবং ২২ হাজার টাকায় অটোরিক্সাটি ভাঙাড়ি দোকানে বিক্রি করে।

রাজনগর থানার ওসি বিনয় ভুষণ রায় জানান, আমরা অনেক পরিশ্রম করে ঘটনার রহস্য উদঘাটন করি এবং রজব আলীকে গ্রেপ্তার করে ৩ জুন আদালতে সোপর্দ করি। আদালতে রিমান্ড চাইলে ৫ জুন আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে ৭ জুন আদালতে হাজির করলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ ঘটনার সাথে একমাত্র রজব আলী জড়িত।

উল্লেখ্য, মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজিনগর চা বাগান থেকে ২৭ মে শাহাবুদ্দিন আহমেদ নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহাবুদ্দিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের টিলাগাও গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়