শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৩:২৯ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ১১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রতীকি ছবি

মো. আইনুর ইসলাম, বগুড়া: বগুড়ায় ১১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা করেছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদরের মাটিডালি বিমান মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণ পাড়ার উত্তর তেতাভুমির আব্দুর ওহিদের ছেলে তমু মিয়া (৪০) এবং হোসেন মিয়ার ছেলে নাজমুল হাসান (২৯)।

শুক্রবার র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ঢাকা থেকে দিনাজপুর গামী একটি পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় মাদক পরিবহন করা হচ্ছে। এমন তথ্যর ভিত্তিতে সদরের মাটিডালি বিমান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, দীর্ঘদিন ধরেই আসামিরা বিভিন্ন এলাকায় মাদক কারবারি করে আসছিলো। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়