শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৬:১৯ বিকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় গুলিতে দুই রোহিঙ্গা নিহত

নিহত

ফরহাদ আমিন: কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন।মঙ্গলবার (২১মার্চ) দুপুরে ক্যাম্প ১৩ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজনের নামই রফিক। উভয় ১৩নম্বর ক্যাম্পের বাসিন্দা। তবে গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় জানা যায়নি।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে১৩নম্বর ক্যাম্পে একদল দুষ্কৃতিকারী এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে।এতে ঘটনাস্থলেই রফিক নামে এক রোহিঙ্গা মারা যান।অপর জনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অপর এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। কারা এ হত্যার সঙ্গে  সম্পৃক্ত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়