শিরোনাম
◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার ◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড ◈ গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের পর আগুন; সমর্থকদের বাড়িতেও হামলা(ভিডিও) ◈ শ্রমিক অসন্তোষে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ছুটি ২০ কারখানায় ◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ১১:২২ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় দুষ্কৃতিকারিদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

ফরহাদ আমিন: শনিবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১২নম্বর ক্যাম্পের জি-ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মাহবুব ওরফে হাফেজ মাহবুব (২৭) উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা সৈয়দ আমিনের ছেলে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন,শনিবার রাতে বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জি-ব্লকে কতিপয় স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন মোহাম্মদ মাহবুব। এক পর্যায়ে ৫/৭ জন মুখোশধারী দুষ্কৃতিকারি সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। কিছু দূর নেওয়ার দুষ্কৃতিকারিরা মোহাম্মদ মাহবুবকে লক্ষ্য করে বুকে পরপর ২ টি গুলি ছুড়ে।

খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারিরা পালিয়ে যায়।পরে আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে বালুখালী১২নম্বর ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে আসে।এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এরপর সেখানে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, মোহাম্মদ মাহবুব রোহিঙ্গা ক্যাম্পে অপরাধকর্মের বিরোধিতা এবং স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তের পর খুনের প্রকৃত কারণ জানানো সম্ভব হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ক্যাম্পে ১৬টি খুনের ঘটনা ঘটেছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ