শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০১:৩৬ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগরে কবরস্থান থেকে ৬ মরদেহ চুরি

শ্রীনগরে কবরস্থান থেকে ৬ মরদেহ চুরি

মো.রেজাউল করিম, শ্রীনগর (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও (কাইজ্জা মোল্লা) কবরস্থান থেকে ৬টি মরদেহ চুরি হয়েছে। 

ধারণা করা হচ্ছে গত রবিবার রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পুরাতন ফেরীঘাট সংলগ্ন বেজগাঁও (কাইজ্জা মোল্লা) কবরস্থান থেকে চোরেরা মরদেহ গুলো নিয়ে গেছে।

এ ঘটনায় ওই কবরস্থানের খাদেম হাফেজ কারী মো. জামাল উদ্দিন বাদী হয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। 

জানা গেছে, সোমবার সকালে কয়েকজন মিলে এক মৃত ব্যক্তির জন্য কবর তৈরি করতে কবরস্থানে গিয়ে দেখতে পান বেশ কয়েকটি কবরের একপাশে বড় করে গর্ত করা। তাছাড়া একপাশে একটি গামছায় কয়েকটি হারের টুকরা রয়েছে। বিষয়টি তারা মোবাইল ফোনে খাদেম কারী জামাল উদ্দিনকে জানান। তাৎক্ষনিক ভাবে তিনি এলাকার কয়েকজন গন্যমান্য ব্যক্তিকে সাথে নিয়ে সেখানে গিয়ে এর সত্যতা পান। পরে তারা গর্তের মধ্য দিয়ে কবরের ভিতরে সন্ধান করে নিশ্চিত হন করবগুলোতে মরদেহের কোন আলামত নেই। এই ঘটনায় কবরগুলোতে দাফন করা মরদেহের স্বজনরা মর্মাহত। স্থানীয়দের মাঝেও ক্ষোভ বিরাজ করছে। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, কবরস্থানের খাদেম নিশ্চিত ভাবে বলতে পারছে না যে মরদেহ গুলো চুরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়