শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে তক্ষক পাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

তক্ষক

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর: ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষক পাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে জেলা শহরের মধ্য আলীপুরের একটি বাড়ি থেকে ওই চার পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। একই সময় ওই বাড়ি থেকে ১৫ ইঞ্চি লম্বা একটি তক্ষক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মীরাকান্দা গঙ্গাদরদী এলাকার আ. রশিদ মাতুব্বরের ছেলে আল মামুন মাতুব্বর (৪০), একই উপজেলার ধর্মদী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মতিয়ার রহমান (৪৫), ফরিদপুর জেলা শহরের মধ্য আলীপুর এলাকার আব্দুর রব শরীফের স্ত্রী তাজিয়া আক্তার (৪২) ও কুষ্টিয়া জেলার পূর্ব আবদালপুর এলাকার আজিজুল হকের ছেলে নাসির উদ্দিন (৪০)।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে তক্ষক পাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়