শিরোনাম
◈ মার্কিন বাজারে কোণঠাসা ভারত, বড় সুযোগ বাংলাদেশের সামনে ◈ বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার ◈ তুরস্কে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী, আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ ◈ শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৯:৩৭ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ৪ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

লোকসানা আকতার

শাহাদাত হোসেন, রাউজান( চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে চার দিন আগে নিখোঁজ হওয়া গৃহবধূ লোকসানা আকতার (২৮) এর মরদে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায়  উপজেলার বাগোয়ান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আশরাফ খান মাতাব্বরের বাড়ির নালা থেকে এই  মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ ওই এলাকার মুহাম্মদ আজমের স্ত্রী ও রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের সৌদিয়া প্রজেক্ট এলাকার মোহাম্মদ মফিজের মেয়ে। ৮ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। 

দাম্পত্য জীবনে তাদের  মাহফুজ (৭), কায়েস (৫), রমজান নামে আট মাস বয়সী ৩টি ছেলে সন্তান রয়েছে। নিহতের ননদ ফেরদৌস আকতার জানান, গত রবিবার (২৭ নভেম্বর) থেকে নিখোঁজ ছিল ভাবি। বিকালে আমি বাথরুমে যাওয়ার সময় নাকে গন্ধ লাগে, তখন আমি আমার মামাকে খবর দিয়েছি। মামা স্থানীয় ইউপি সদস্যকে খবর দিলে তিনি থানা পুলিশকে খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য উদয় দত্ত অর্ক বলেন, খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে আসি। বাড়ির পেছনের টয়লেটের পাশের নালায় মরদেহ দেখতে পায়।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নিহতের ছোট বোন তাহমিনা আকতার অভিযোগ করে বলেন, আমার বোনকে মেরে ফেলা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই আমি। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবদুল্লাহ আল হারুন বলেন, বাড়ির পেছনের সীমানা দেয়ালের পাশে পরিত্যক্ত নালায় ঢাকনা দেওয়া অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে৷ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। 

প্রতিনিধি/জেএ
 

  • সর্বশেষ