শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৭:৫২ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের দুইদিন পর নদীর পাড়ে গৃহবধূর মরদেহ

মৌসুমী

সাবরীন জেরীন: শুক্রবার রাতে সদর উপজেলার উত্তর দুধখালী এলাকার নদীর পাড়ের বাগান থেকে মৌসুমির লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে মৌসুমীকে।

নিহত মৌসুমি আক্তার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উওর দুধখালী গ্রামের মানিক হাওলারের মেয়ে ও একই এলাকার সৌদি প্রবাসী ইলিয়াস মীরার স্ত্রী। তিনি কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার ৫ ও ৪ বছর বয়সী ২ শিশু সন্তান রয়েছে।

পুলিশ ও স্বজনরা জানায়, বুধবার বিকেলে নিজ বাবার বাড়ি উত্তর দুধখালী থেকে একই গ্রামে দাদির বাড়ির উদ্দেশ্যে বের হয় মৌসুমি। দাদির  সঙ্গে দেখা করে আর বাড়িতে ফিরে আসেনি সে। পড়ে তার কোন খোঁজ না পেয়ে চারদিকে খোঁজখুজি শুরু করে পরিবার।

ঘটনার দুদিন পরে শুক্রবার বিকেলে স্থানীয় এক নারী নদীর পাড়ের বাগানে কাঠ কুড়াতে গেলে তার মরদেহ গলায় দড়ি পেচানো অবস্থায় ভাঙ্গা গাছের ডালের  সঙ্গে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ গিয়ে  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

নিহতের খালাত বোন তানজিলা আক্তার বলেন, আমার আপুকে ধর্ষণ শেষে হত্যা করে গাছের ডালের  সঙ্গে ঝুলিয়ে দেয়া হয়েছে। আপু নয়তো আত্মহত্যা করবে কেন। 

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, এই ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়