শিরোনাম
◈ কক্সবাজারে ৪ হোটেলে ২৮০ অনলাইন ‘জুয়া-প্রতারণার ল্যাব’! ◈ দুই লাখ টাকা ঋণের কিস্তি দিতে দেরি হলে বাড়িতে নোটিশ- মামলা, বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না? ◈ শেষ পর্যন্ত হে‌রেই গে‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটের বিকল্প খুঁজছে সরকার, ভরসা নবায়নযোগ্য জ্বালানিতে ◈ আর্থিক বিশ্বের নতুন শক্তি হংকং, পেছনে ফেলতে পারে নিউইয়র্ক-লন্ডনকে ◈ শিক্ষার বেহাল দশা নিয়ে আন্দোলনে শিশুরা, ভারতে জেন আলফার উত্থান ◈ বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা ◈ বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে আগ্রহী চীন-আমিরাত ◈ শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৩:৩০ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদেশী সিগারেট সহ আটক ১

বাবুল খাঁন, বান্দরবান : নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে বিদেশি সিগারেট সহ ১ পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।

শুক্রবার (৭ অক্টোবর)ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই মোঃ বাবুল সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম ইউপির ৪নং ওয়ার্ড এলাকার টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে তল্লাশী করে উক্ত সিএনজি তল্লাশি করে ৫০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ এক যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত ব্যক্তি কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা পাগলিরবিলের আবুল হোসেন এর ছেলে ইমাম হোসেন (৩১)।

নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চালানো অভিযানে এসব সিগেরেট উদ্ধার করা হয়।

আটককৃত ইমাম হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এ এইচ

  • সর্বশেষ