শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০২:০১ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবাগে হিজড়াকে ছুরিকাঘাতে খুন 

খুন

মোস্তাফিজুর রহমান: রাজধানীর শাহবাগ থানাধীন পরিবাগে হিজড়াকে ছুরিকাঘাতে খুন হয়েছে। এ ঘটনার শাহবাগ থানায় একজন আটক।

নিহতের তৃতীয় লিঙ্গের নাম নীলা (২৪)। তার পূর্বের নাম ছিল সাত্তার তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরে তেলিয়ামন পাড়া গ্রামে বার নাম ময়ন উদ্দিন। বর্তমানে হাতিরঝিল এলাকায় থাকতো। সহপাঠী সাথী জানিয়েছেন, দুই যুবক লিজাকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

নিহতের ভাই শামীম জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ১২টার দিকে পরিবাগ ফুটওভার ব্রিজে দুই ছিনতাইকারী এক যুবকের কাছ থেকে মানিবাগ ছিনতাই করা কালীন সময়ে নীলা সেখানে বাধা দিতে গেলে সেখানে ছিনতাইকারীরা নীলার গলায় ছুরিকাঘাত করে আহত করে। পরে সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ এক ছিনতাইকারীকে আটক করেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃত দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল রাখা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত শফিউল্লাহ বলেন, তৃতীয় লিঙ্গের হিজড়া নীলা নিহতের এক কিশোর কে আটক করা হয়েছে। তার বয়স আনুমানিক (১৪) বছর। 

তিনি বলেন, প্রথমিকভাবে জিজ্ঞেসাবাদে জানাগেছে, ফুডওভার ব্রিজের উপরে ঐ কিশোর কে জোরপূর্বক ঐ হিজড়া অনৈতিক কাজ করতে চাচ্ছিল। তার সাথে জোরাজোরি করছিল, তখন সে একটি চাকু দিয়ে তাকে আঘাত করে। এতে নীলা গুরতর জখমপ্রাপ্ত হয়। পরে তার সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়