শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৪ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের কাছে বিদেশি পিস্তল বিক্রি করতে গিয়ে আটক ছাত্রলীগ নেতা

ছাত্রলীগ নেতা

এ্যানি আক্তার: সাতক্ষীরায় অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক হয়েছেন একজন। আটক জিল্লুর রহমান জীবন (২৬) দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী এবং সাবেক যুগ্ম সম্পাদক। অভিযুক্তের কাছে অস্ত্র আছে, এমন খবর পেয়ে র‌্যাবের একটি গোয়েন্দা দল কৌশলে তাকে আটক করে। যমুনা টিভি

 ২৬ সেপ্টেম্বর র‌্যাব জানায়, ছাত্রলীগ নেতা জীবনের কাছে তারা অস্ত্রটি কেনার প্রস্তাব দেয়। বিভিন্ন সময় বিক্রি করতে গিয়ে মত পরিবর্তন করলেও শেষপর্যন্ত র‌্যাবের জালে ধরা দেন তিনি। তাদের কাছে বিক্রি করার জন্য একটি বিদেশি পিস্তল নিয়ে যান জীবন। তখন র‌্যাব তাকে হাতেনাতে আটক করে।

আটক ছাত্রলীগ নেতাকে অস্ত্রসহ দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হওয়ার কথা জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়