শিরোনাম
◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক  ◈ যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! ◈ চসিক নির্বাচন: মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী করাতে চায় জামায়াত! ◈ রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম, সংশোধনের উদ্যোগ সরকারের ◈ সংসদের সামনের দিনগুলো কেমন হবে ◈ অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর ◈ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত ◈ ক্রিকেটের মতো সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার ◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৪:০৩ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬০

মাদকবিরোধী অভিযান

মাসুদ আলম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ৯৭২ ইয়াবা, ১৪ গ্রাম হেরোইন, ৮৮ কেজি ১২৫ গ্রাম গাঁজা, ৪৭ বোতল দেশিমদ, ৪৪.৪০ গ্রাম আইস ও ২৯টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৮টি মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়