শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৬:১৯ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূরুঙ্গামারীতে এসএসসি’র প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরো ৩ জন গ্রেপ্তার

গ্রেপ্তার ৩ জন

হামিদুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আরো দুই সহকারি শিক্ষকসহ এক অফিস সহায়ককে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুর রহমান ও সোহেল আল মামুন এবং অফিস সহায়ক সুজন মিয়া। বৃহস্পতিবার দুপুরে তাদেরে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়। এ নিয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুই দফায় মোট ৬ জন গ্রেপ্তার হলেন।

বৃহস্পতিবার সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে তদন্ত করতে আসেন। তিনি সেখানে সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ অন্য শিক্ষকদের সাথে কথা বলেন। শামছুল আলম বলেন, প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে প্রশ্ন পত্র ফাঁসের ঘটনায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তিন সদস্যের তদন্ত কমিটি ভূরুঙ্গামারীর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মোঃ ফারাজ উদ্দিন তালুকদার। কমিটির সদস্যরা হলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উমা) প্রফেসর মোঃ হারুন অর রশিদ মন্ডল এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোঃ আকতারুজ্জামান।

এর আগে গত মঙ্গলবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবসহ দুই সহকারি শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল। সম্পাদনা : জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়