শিরোনাম
◈ তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে চ্যালেঞ্জের মুখে পড়লেও অ‌স্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পা‌রে : অ‌্যা‌লেক্স ক্যারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন আজ, ভোট দেবেন ৩৪৯ এমপি ◈ ২৮ আগস্ট বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ কোকেন পরীক্ষায় পজিটিভ, অ‌স্ট্রেলিয়ান কির‌গিয়স টেনিস থেকে সাময়িক নিষিদ্ধ ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩১ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনজীর আহমেদ বিভিন্ন দেশ ঘুরে এখন অস্ট্রেলিয়ায় !

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এড়াতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, পর্তুগালসহ বিভিন্ন দেশ ঘুরে এখন অস্ট্রেলিয়ায় পরিবারসহ থিতু হয়েছেন।

গত ৮ সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠিত একটি ঘরোয়া মিটিংয়ে দেখা গেছে তাকে। সেখানকার একটি ছবি গণমাধ্যমের হাতে এসেছে। আর এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালের কন্ঠ।

কালেরকন্ঠের বরাতে জানা যায়, অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা বেনজীর আহমেদের অবস্থানের বিষয়টি লিখিতভাবে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন। এদিকে, সাবেক এই আইজিপি এবং তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান টিম।

দুদকের অনুসন্ধান টিম গত জুলাই মাসের শুরুতে কমিশনে তাদের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেছে। সেখানে বেনজীর আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে মোট ৪৩ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ১৫২ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বেনজীর আহমেদের নামে মোট ৯ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৫৬৫ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তার স্ত্রী জীশান মীর্জার নামে মোট ২১ কেটি ৩৪ লাখ ৫০ হাজার ৪৩ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

এ ছাড়া তাদের বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীরের নামে মোট আট কোটি ১০ লাখ ৮৯ হাজার ৬৯৬ টাকা মূল্যের এবং মেজো মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীরের নামে চার কোটি ৭৫ লাখ ৫৯ হাজার ৮৪৮ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়