শিরোনাম
◈ নির্বাচনে জিততে উত্তরবঙ্গে চোখ জামায়াতের, রংপু‌রে লাঙলের দুর্গ ভাঙ‌তে চায় তারা ◈ বেনাপোল বন্দরে বাণিজ্য ও যাতায়াত: ৫৭৫ ট্রাক পণ্য, পাসপোর্টধারী ১,৩৯৮ জন ◈ পুরান ঢাকার রঙিন জীবনে ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ১০টি আসনে জয়ের আশা করছে এনসিপি ◈ দুরন্তকে হা‌রি‌য়ে অদম্য টি-টোয়েন্টি ক্রিকে‌টে ধুমকেতুর সুন্দর সূচনা  ◈ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান ব্রেট লি  ◈ চট্টগ্রাম বন্দর অচল করার অভিযোগে ১৫ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ তদন্তের নির্দেশ ◈ প্রক্টর অফিসের সামনে ভ্রাম্যমাণ দোকান বসালেন ডাকসু সদস্য সর্বমিত্র ◈ ভারতে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ: ১৬ শ্রমিকের মৃত্যু ◈ সিকিমে একের পর এক ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৪, ০৫:৪৭ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত বৃহস্পতিবারে সেতু ভবন ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যাপক তাণ্ডব. ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে

রাজধানীর মহাখালী ও বনানী এলাকায় বৃহস্পতিবারের (১৮ জুলাই) ‘কমপ্লিট শাটডাউনে’ ব্যাপক সহিংসতা ও ভাঙচুর করা হয়েছে। সেতু ভবনে পুড়িয়ে দেয়া হয় কয়েকটি ফ্লোর। আগুন দেয়া হয় প্রতিষ্ঠানটির প্রায় অর্ধশত গাড়িতে। বাদ যায়নি পাশের সড়ক ভবন ও ঢাকা সড়ক বিভাগের অফিসও। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীর টোলপ্লাজা কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। সূত্র : সময় টিভি

সরেজমিনে দেখা যায়, সেতু ভবনে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য গাড়ি। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীর টোলপ্লাজাও ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। সেতুভবনের পাশে বিআরটিএ ভবনেও চালানো হয় হামলা।

আন্দোলনকারীদের দেখে ছাত্র মনে হয়নি জানিয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, সেতু ভবনে ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত এসে প্রথমে ভাঙচুর চালায়। গ্লাসগুলো সব ভেঙে ফেলা হয়। তারপরই বিভিন্ন স্থানে আগুন দেয়া শুরু করেন তারা।

তারা বলেন, দুর্বৃত্তদের অতর্কিত হামলায় প্রথমে আমরা ভেতরে চলে যাই। তখন নাশকতাকারীরা ভাঙচুর চালায় এবং বাহিরে থাকা গাড়িগুলোতে আগুন দেয়। আগুন থেকে বাঁচতে ভবন থেকে ৩-৪ জন লাফ দেন। এতে তারা আহত হন।
 
জানা যায়, আগুন নেভানোর কোনো অবস্থাও ছিল না। গাড়ির কাঁচগুলোও গলে গলে পড়ে। সব কিছু পুড়ে আগুন নিজ থেকে নেভে। নাশকতার এসব ঘটনায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়