শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে টেলিফোন করে যা বললেন প্রধানমন্ত্রী ◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ১১:৫১ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা মাসুদুর গ্রেপ্তার

সুজন কৈরী: [২] সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদুর রহমানকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব-২। 

[৩] রোববার দিবাগত রাতে রাজধানীর মতিঝিল থানা এলাকা থে‌কে তাকে গ্রেপ্তার করা হয়। 

[৪] র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মাসুদুর রহমান (৪২) নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা ও দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইন মামলায় পৃথক মামলা ছিল। এরমধ্যে মোহাম্মদপুর থানার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তিনি।

[৫] দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন। আত্মগোপনে থেকে সংগঠনের কার্যক্রম চালা‌চ্ছি‌লেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর র‌্যাব-২ গতরাতে তাকে গ্রেপ্তার করে।

[৬] মাসুদুর রহমান ২০০৭ সালে একটি বেসরকারি ইউনিভার্সিটিতে লেখাপড়া করা অবস্থায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র সঙ্গে জড়িয়ে পড়েন। এমবিএ শেষে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত অবস্থায় উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন এবং বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করছিলেন। পরে ২০১২ সালে ওই দুই মামলায় তিনবার গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়