শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০২:৩১ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ ১২ জনের নামে দুদকের মামলা

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: ভূমি অধিগ্রহণ বাবদ সরকারের ৩ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার জেলা দুদকের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী বাদী হয়ে জেলা কার্যালয়ে এ মামলা করেন।

মামলায় আসামি করা হয়েছে- জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব সেতাফুল ইসলাম, জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সাবেক অডিটর মো. সৈয়দুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, একে আল মামুন, মো. কামরুজ্জামান, মো. জাহাঙ্গীর আলম, মো. আনিছুর রহমান, মোহাম্মদ মাহমুদ হোসেন শিমুল, রায়হান উদ্দিন, জিলন খাঁন, আবুল কালাম ও আব্দুল হামিদ।

তারা পরস্পর যোগসাজশে ৩ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন মর্মে এজাহারে বলা হয়েছে।

এছাড়াও অনুসন্ধানে দুদক ৮ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার ৩৬ টাকা ৪৩ পয়সার গড়মিল পেয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

উপপরিচালক মো. সালাহ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে। আসামিরা এর আগে কারাভোগ করেছেন। বর্তমানে জামিনে আছেন। তাদের বিরুদ্ধে আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ বাবদ এসব টাকা ভূমির মালিকদের পরিশোধ না করে অভিযুক্তরা ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন মর্মে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, সেতাফুল ইসলামকে ২০১৭ সালের ৫ ডিসেম্বর কিশোরগঞ্জ থেকে পিরোজপুরে বদলি করা হয়। এর পরদিনই তিনি নিজ পদবীর বিপরীতে ট্রেজারি থেকে ৫ কোটি টাকার চেক ইস্যু করে সোনালী ব্যাংক থেকে টাকা তোলেন। এর ফলে তৎকালীন দুদকের সমন্বিত ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক রামপ্রসাদ মণ্ডল বাদী হয়ে ২০১৮ সালের ১৭ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। এদিকে ঢাকা থেকে দুদকের একটি দল ২০১৮ সালের ৬ মার্চ রাতে সদর উপজেলার কাতিয়ারচর এলাকায় অডিটর সৈয়দুজ্জামানের বাসা থেকে ৯২ লাখ টাকা উদ্ধার করে।

এ বিষয়ে কথা বলতে সেতাফুল ইসলামের মোবাইলে ফোন কল করা হলে তিনি গাড়িতে আছেন বলে তা কেটে দেন। পরবর্তীতে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়