শিরোনাম
◈ এনবিআরের অনুমতির অপেক্ষায় ২ বছর, ফিরতে পারছে না ভারতীয় দুই জাহাজ ◈ নেদারল‌্যান্ড‌সের আধিপত্য ভেঙে মেয়েদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ◈ বাংলাদেশ সফরে আসতে ইংল‌্যান্ড টাকার চিন্তা করছে না! ◈ অবশেষে দেশে আসছে ডিজিটাল ব্যাংক, অনুমোদন পেতে যাচ্ছে ৮ প্রতিষ্ঠান ◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০৩:০৯ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৪, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাৎ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজু আহমেদ, চট্টগ্রাম: [২] প্রতারক মো. আনোয়ার হোসেন ভূঁইয়া চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোপটী (পশ্চিম) গ্রামীন ব্যাংকের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। কর্মরত থাকাকালীন ব্যাংকের গ্রাহকদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ৪০ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা আত্মসাত করেন। 

[৩] পরর্বতীতে দুর্নীতি দমন কমিশন (কুমিল্লা জোন) এর সহকারী পরিচালক মো. নুরুল হুদা বাদী হয়ে গত ২০১৪ সালেন ১০ নভেম্বর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় অর্থ আত্মসাৎকারী আনোয়ার হোসেন ভূঁইয়া’কে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ার পর দুর্নীতি দমন কমিশন এর একটি টিম চাঁদপুর জোনাল অফিস থেকে আসামি আনোয়ার হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। 

[৪] পরর্বতীতে আসামি জেলহাজত থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। বিজ্ঞ আদালত মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে গত বছরের ৯ নভেম্বর আনোয়ার হোসেন ভূঁইয়া এর অনুপস্থিতিতে ২০ বছরের সশ্রম কারাদন্ড এবং ২৪ লাখ ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

[৫] ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন পাঠাননগর এলাকা থেকে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রাম এবং র‌্যাব-১০ কেরানীগঞ্জ এর যৌথ অভিযানে আসামি মো. আনোয়ার হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। 

[৬] পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামিকে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ