শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০১:৫৯ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৪, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিঠাপুকুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার

রাকিবুল ইসলাম, রংপুর: [২] রংপুরের মিঠাপুকুরে ৬ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] এর আগে গতকাল মঙ্গলবার (১৪ মে) বিকাল ৩টার দিকে উপজেলার ৯নং ময়েনপুর ইউনিয়নের শুকরের হাট পশ্চিম গেনারপাড়া গ্রামের একটি আমবাগানে ধর্ষণের ঘটনা ঘটে। 

[৪] মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, মঙ্গলবার বিকালে শিশুটি তার নিজ বাড়ির পাশে খেলছিল। এসময় প্রতিবেশী ওয়ারেস মিয়ার পুত্র রাফি মিয়া (১৪) নামে এক শিশুকিশোর কৌশলে ছয় বছরের ওই শিশুটিকে বাড়ির পশ্চিম পাশের একটি আম বাগানে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের পর শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখতে পারেন, শিশুটির বিশেষ অঙ্গে রক্তক্ষরণ হচ্ছে, পরে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

[৫] এসময় আরও জানানো হয় , শিশু ধর্ষনের ঘটনাটি স্থানীয় ও বিভিন্ন সোর্সের মাধ্যমে অবগত হওয়ার পর রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

[৬] মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, অভিযুক্ত শিশুকে আটক করা হয়েছে। ভিকটিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়