শিরোনাম
◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে?

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীলফামারীতে লাইসেন্স না থাকায় ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ 

রতন কুমার, ডোমার (নীলফামারী): [২] ডোমার উপজেলায় লাইসেন্স ও নিবন্ধন না থাকায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে  অভিযান পরিচালনা করেন। 

[৩] অভিযানকালে ডোমার শহরস্থ আনছার আলী ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার এবং বোড়াগাড়ী নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার সরকারী নিয়ম না মানা এবং লাইসেন্স ও নিবন্ধন না থাকায় ডায়াগনস্টিক সেন্টার গুলোর কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেন। এসময় স্যানেটারী ইন্সপেক্টর আল আমিন রহমান উপস্থিত ছিলেন।

[৪] উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. রায়হান বারী বলেন, মন্ত্রনালয় কর্তৃক শর্ত পূরণে উপজেলার সকল ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোকে লিখিত চিঠি দিয়ে আগামী ৭দিনের মধ্যে তা পুরণ করতে নির্দেশনা দেয়া হয়েছিল। 

[৫] দেশব্যাপী স্বাস্থ্য সেবায় জনগনের আস্থা বাড়ানো এবং অবৈধ ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রনালয় ১০টি শর্ত আরোপ করেছেন। মন্ত্রণালয়ের নিদের্শনা মোতাবেক অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়