শিরোনাম
◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:৩৩ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি জসিম, সম্পাদক বিপ্লব 

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: [২] লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন সভাপতি ও রহমত উল্লাহ বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

[৩] বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে দিবাগত রাত ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবীর ফলাফল ঘোষণা করেন।

[৪] বিজয়ী সভাপতি জসিম জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাধারণ সম্পাদক বিপ্লব সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

[৫] নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি এ কে এম তৌহিদুর রহমান, মো. আবুল খায়ের, সহ-সম্পাদক ইমরান হোসেন মাছুম, মোহাম্মদ নুর হোসেন মিন্টু, পাঠাগার সম্পাদক নুর উদ্দিন সুজন, সাংস্কৃতিক সম্পাদক মো. জুলহাস, অডিটর তারেক আল আমিন রিশাদ, সদস্য জামাল উদ্দিন, আবদুল আহাদ শাকিল পাটোয়ারী, আশিকুর রহমান, ইয়াহইয়া সোহাগ, আরিফুল ইসলাম ও আনোয়ার হোসাইন সুজন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ