শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২২ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে গরুর খামারে সফল মারুফুর

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর: [২] জেলার কোতোয়ালি থানার কুজুরদিয়া গ্রামের মারুফুর হাসান (৪৭) নামে এক যুবক যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে গরুর খামার গড়ে তুলেছে। 

[৩] সরেজমিনে উদ্যোক্তা মারুফুর হাসান সঙ্গে কথা হলে তিনি জানান, প্রথমে ইউটিউব দেখে পরে সাভার যুব উন্নয়ন থেকে ৩ মাস ব্যাপি মৎস্য চাষ ও গবাদি পশু পালনের উপর প্রশিক্ষণ গ্রহন করে। তারপর পাঁচ শতক জায়গায় উপর খামারটি গড়ে তোলা। বর্তমানে তার খামারে ১৮ টি ষাঁড় গরু রয়েছে। যার বাজার মূল্য বর্তমানে ১৫ লাখ টাকারও বেশি। এর আগে খামার থেকে বেশ কয়েকটি গরু বিক্রি করেছেন। গরু লালন-পালন করার জন্য দুই জন কর্মচারীও বয়েছে বলে জানান তিনি।

[৪] খামারে কর্মচারী মো. ওয়াজেদ মোল্লা বলেন, মারুফুর হাসান ভাই নিজস্ব ফরমুলায় গো খাবার তৈরি করে দেন, আমরা সেই খাবার খামারের গরুকে দিয়ে থাকি।

[৫] জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কোনও সহযোগিতা করা হয়েছে কিনা জানতে চাইলে খামারে কর্মচারী ওয়াজেদ মোল্লা বলেন, আমাদের কোনও প্রয়োজন হয় না, তারপরও কোন প্রয়োজন হলে আমরা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করি । 

[৬] স্থানীরা জানান, মারুফুর হাসান আমাদের গ্রামের গর্ব। তাকে দেখে স্থানীয় বেকার যুবকরা গরু পালনের দিকে ধাবিত হচ্ছে। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়