শিরোনাম
◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন?  ◈ প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, কে বসবেন সভাপতির আসনে?

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোমা উদ্ধার করতে গিয়ে বিস্ফোরণ, এসআইসহ আহত ৩

উত্তম দাস, গৌরনদী: [২] বরিশালের গৌরনদীতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের রাখা হাত বোমার বিস্ফোরনে পুলিশের এসআই, কনষ্টেবলসহ তিনজন আহত হয়েছে। আহতদেরকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বড় কসবা এলাকার মাসুম হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে।

[৪] আহতরা হলেন- গৌরনদী মডেল থানার এসআই মো. কামাল হোসেন (৪২), কনষ্টেবল মো. মিজান (৩০), বাড়ির মালিক মো. মাসুম হাওলাদার (৪২)।

[৫] জানা গেছে, উপজেলার বড় কসবা গ্রামের মাসুম হাওলাদারের বসত ঘর সংলগ্ন পাঁকা টয়লেটের ভেতরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাগ ভর্তি অনেকগুলো হাতবোমা (ককটেল) রেখে টয়লেটটির দরজায় তালা মেরে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে টয়লেটটি তালাবদ্ধ দেখে মাসুম প্রতিবেশীদের জানায়। তাদের পরামর্শে মাসুম সকাল ৯টার দিকে তালা ভেঙে টয়লেটের ভেতরে ব্যাগ ভর্তি হাতবোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ব্যাগটি উদ্ধার বোমাগুলো পানির বালতিতে রাখতে গেলে বিকট শব্দে সেগুলো বিস্ফোরিত হয়। এ সময় এসআই কামাল হোসেন, কনস্টেবল মিজান ও বাড়ির মালিক মাসুম হাওলাদার মারাত্মকভাবে জখম হন। 

[৬] গৌরনদী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়