শিরোনাম
◈ ট্রাম্পের ক্ষমতা দখলের ডাক প্রত্যাখ্যান, রাস্তায় নেমে খামেনির পক্ষে ইরানিরা ◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৬ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জের শ্রীনগরে বোরো ধানগাছের পরিচর্যায় ব্যস্ত কৃষক

অমিত খাঁন, শ্রীনগর: [২] আড়িয়ল বিলসহ উপজেলার বিভিন্ন চকজুড়ে চলছে ধান আবাদের কর্মযজ্ঞ। প্রায় শেষের দিকে জমিতে ধানের চারা রোপণের কাজ। 

[৩] সিংহভাগ ধানি জমির যত্নে পানি সেচ, নিড়িসহ অন্যান্য কাজে ব্যস্ত সময় পাড় করছেন স্থানীয় কৃষক ও শ্রমিকরা।

[৪] উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে আড়িয়ল বিলের শ্রীনগর অংশে ৫ হাজার হেক্টর জমিতে আগাম ধান চাষ করা হচ্ছে। 

[৫] এরই মধ্যে জমিতে বপণকৃত ধানের চারা সবুজ আবহ তৈরি হতে যাচ্ছে। আর কৃষক ফসলের কাঙ্খিত ফলনের লক্ষ্যে জমিতে প্রয়োজনীয় পানিসেচ, সার ছিটানো, কীটনাশক স্প্রে ও নিড়ির কাজকর্ম করছেন। ধানি জমি যত্নের কাজে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরা সরব মাঠে। 

[৬] সরেজমিন  দেখা গেছে, এ কাজে একজন পুরুষ শ্রমিকের ৩ বেলা খাবারসহ দৈনিক পারশ্রমিক ধরা হচ্ছে ৬শ’ টাকা। অপরদিকে একজন নারী শ্রমিককে দু’বেলা খাবারসহ দৈনিক কাজের মজুরী ধরা হচ্ছে ৪শ’ টাকা। যদিও মজুরীর দিক থেকে বিবেচনায় এখনও বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা। তার পরেও জীবন যুদ্ধে জীবীকার তাগিদে কাজ করে যাচ্ছেন তারা। 

[৭] স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রায় ১০ হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে কৃষক কাজ করছেন। এর মধ্যে আড়িয়ল বিলের শ্রীনগর অংশে ৫ হাজার হেক্টর জমিতে আগাম ধানের চাষাবাদ হচ্ছে। উচ্চ ফলনশীল ধান চাষের জন্য স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ অঞ্চলে হাইব্রিড-২৮ ও ২৯ জাতের ধান চাষ বেশি হচ্ছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়