শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০০ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুন সন্ত্রাসীদের বিচার হলেই নাশকতা কমবে: হানিফ

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, যারা ইতোপূর্বে আগুন দিয়ে পুলিশসহ মানুষ পুড়িয়ে হত্যা করেছে, যারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, হরতাল অবরোধের নামে বাস-ট্রেন ও ট্রাকে আগুন দিয়েছে। সেই সব প্রকৃত সন্ত্রাসীদের শাস্তি হলেই দেশে আগামীতে এ ধরনের ঘটনা কমে আসবে।  

 কুষ্টিয়া সদর ৩ আসনে তৃতীয়বারের মতন সংসদ সদস্য হওয়ায় মাহবুবউল আলম হানিফ এমপিকে সোমবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজের আয়োজনে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এ সময় হানিফ আরও বলেন, নির্বাচনের পরে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে দলকে ঢেলে সাজানোসহ কোথাও কোন বিরোধ থাকলে তা সমাধানের কর্মসূচি চলছে। আর বিএনপি ২০১২ সাল থেকে বিএনপি বছরে দুই বার করে সরকার পতনের কর্মসূচি দিয়ে আসছে।

বিএনপি নেতাদের মুক্তির বিষয়ে হানিফ বলেন, কে মুক্তি পাবে আর কে পাবে না সেটা একমাত্র আদালতের উপর নির্ভর করে। তবে আমরা প্রত্যাশা করি কেউ যেন অপরাধ না করে সাজা না পায়, আবার কেউ যেন অপরাধ করে পার না পায়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে একই মঞ্চে কলেজে একাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগীতা ২০২৪ এর পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের

অধ্যক্ষ প্রফেসর ড. শিশির কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মাহবুবউল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি ছিলেন মাহবুবউল আলম হানিফ এমপি'র  সহধর্মিণী ও কুষ্টিয়া লালন শাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান  ফৌজিয়া আলম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

এ সময়  জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ কলেজের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়