শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক: কমলাপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন জয়দেবপুর রেলওয়ে জংশনে লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের চার নম্বর লাইনে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়।

জয়দেবপুরের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, রাত ১১টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন। রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ট্রেনটি জয়দেবপুর জংশনের চার নম্বর লাইনে প্রবেশের সময় ইঞ্জিনটি আউটার সিগনালে লাইনচ্যুত হয়। তবে ১ ও ২ নাম্বার লাইন চালু থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

ট্রেন লাইনচ্যুতের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়